1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
সাপাহারে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন

মিঠাপুকুরে শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম রুহুল আমিন (৫৫)। তিনি পেশায় একজন সার্ভেয়ার।
বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যায়। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, রুহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। এ কারণে তিনি বাড়িতে একা থাকেন। সকাল বেলা ফুল তুলতে রুহুল আমিনের বাড়িতে যায় ওই শিক্ষার্থী। একা পেয়ে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে নামাজরত মুসল্লিরা ওই বাড়িতে পৌঁছালে ধর্ষক পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মা বলেন, ‘আমার ছোট মেয়েটার জীবনটা শেষ করে ফেলেছে। এর আগেও একই ঘটনা গ্রামে ঘটেছিল এই রুহুল। আমি রুহুল আমিনের ফাঁসি চাই।

মিঠাপুকুর ওসি আবু বক্কর বলেন, ‘এ ব্যাপারে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট