1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

খুলনায় ৯ হাজার পিস ইয়াবা ও জাল টাকা সহ আটক-২

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

দেলোয়ার হুসাইন,খুলনা প্রতিনিধিঃ

খুলনায় ৯ হাজার পিচ ইয়াবা এবং জাল টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আউটার পাস ইমাদ পরিবহনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে একজন রোহিঙ্গা। বিকেলে কেএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প ১ ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মো: শহিদুল খানের ছেলে ইমরান খান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো: কুতুব উদ্দিন বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারে যে, কক্সবাজার থেকে খুলনায় বিপুল পরিমান মাদকের চালান আসছে। চালানটি ধরার জন্য পুলিশের একটি দল সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে তল্লাশি করতে থাকে।

তিনি বলেন, কক্সবাজার থেকে খুলনা হয়ে বলেশ্বর পরিবহনটি যশোরে যায়। সকাল সোয়া ৯ টার দিকে ওই পরিবহন আউটার বাইপাস সড়কে প্রবেশ করে। তখন গাড়ির মধ্যে তল্লাশি চালানো হয়। এ সময়ে গ্রেপ্তার হওয়া ওই দু’যুবকের আচারণ সন্দেহ জনক হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। পুলিশ তাদের কাছে থাকা একটি স্কুলের ব্যাগের মধ্য থেকে ৯ হাজার পিচ ইয়াবা, চার হাজার জাল টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করে।
এ সময়ে পুলিশ তাদের একজনের কাছ থেকে একটি ভুয়া এনআইডি কার্ড জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মাদকের চালনটি তারা খুলনা হয়ে যশোর নিয়ে যাচ্ছিল। এর আগে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হলেও এটি খুলনার সবচেয়ে বড় চালান। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রেপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহ: আহসান হবীব পিপিএম ও সোনাডঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট