1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মুন্সীগঞ্জে খামারির ১১টি ভেড়া কুপিয়ে হত্যা 

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মিরকাদিমে বিসমিল্লাহ ডেইরি এন্ড ভি ফ্যাটেনিং নামে একটি খামারে কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে ১১টি ভেড়া হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিসমিল্লাহ ডেইরির শ্রমিক মামুন জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবী খামারে ঢুকে মাদক সেবন করে আসছে। তাদের মধ্যে চব্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিল। তাদেরকে নিষেধ করার পর তিন-চার দিন ধরে আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ১১টি ভেড়া রক্তাক্ত-মৃত অবস্থায় পাওয়া যায়।

খামার মালিক মোহাম্মদ আশিক বলেন, “শ্রমিকের মাধ্যমে জানতে পারি আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটা ভেড়ার বাচ্চা পেটে আছে। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা এই অমানবিক কাজ করেছে আমি তাদের বিচার চাই।”

মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, “কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। বেশ কয়েকটি ভেড়াকে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “একটি ঘরের মধ্যে ১১টি ভেড়া মরে পড়ে ছিল। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট