নান্দাইল প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের তালতলা মাদরাসার বার্ষিক মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েও ওয়াজ করতে পারেননি মুজিবুর রহমান চাটগামী।
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত মাহফিলে মাদরাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি উপস্থিত হন। তবে অভিযোগ উঠেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের নান্দাইল উপজেলা শাখার নেতাকর্মীদের আপত্তির মুখে তিনি মাহফিলে বয়ান করতে পারেননি।
এ ঘটনায় রাজনৈতিক বিরোধ ও দলীয় জের-জেদের বিষয়টি সামনে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে ওয়াজ না করেই মাহফিলস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।
ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে এমন রাজনৈতিক বিরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত