আনোয়ারুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ভোরে দিনাজপুরের ভাতখৈর এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর বড়গ্রাম বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট জব্দ করেন।
জব্দ করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ট্যাবলেটগুলো ভারতীয় TENSIWIN 0.5 ব্র্যান্ডের। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত