ষ্টাফ রিপোর্টারঃ
সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কার্যক্রমে অংশ নিতে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানির বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে পৃথকভাবে বিচারের সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত