স্টাফ রিপোর্টারঃ
আজ সকাল থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করায় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীরা।
শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে এবং কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রমিকদের দাবি ও আন্দোলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ২৫ নভেম্বরের গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত