নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের হিমালয় ফিলিং স্টেশনে বারবার মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার পরও কেন অনিয়মের অবসান হচ্ছে না—এমন প্রশ্ন এখন জনমনে। নিয়ম ভঙ্গের দায়ে আবারও প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কিন্তু বারবার জরিমানাই কি অনিয়ম বন্ধের যথেষ্ট প্রতিকার, নাকি প্রয়োজন আরও কঠোর ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ?
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হিমালয় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতি পাওয়ায় ফিলিং স্টেশনটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই প্রতিষ্ঠানে বারবার অনিয়মের কারণে জরিমানা করার পরও কেন থামছে না অনিয়ম? জরিমানার পরও যদি একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নিতে হয়, জনস্বার্থে জনমনে প্রশ্ন- আর কতবার জরিমানা হলে অনিয়মের অবসান ঘটবে?
কেন্দুয়ার সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় হিমালয় ফিলিং স্টেশনের কার্যক্রম নিয়মিত তদারকি, প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা যাচাই এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত