আলোকিত নিউজ ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদ উপজেলার শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি সহকারী মহাসচিব ও উপজেলা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।
সভায় বক্তারা দেশের প্রতিটি সংকটে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন এবং অবসরপ্রাপ্ত সদস্যদের পারস্পরিক ঐক্য, মর্যাদা ও কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত