ক্রীড়া ডেস্কঃ
২০২৮ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আবারও যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর প্রতিনিধিদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কনমেবল।
ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এ তথ্য জানিয়েছেন। তাঁর তথ্যমতে, কলম্বিয়ার বারানকুইয়ায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক এক সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে পরবর্তী আসর যুক্তরাষ্ট্রে আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন ডোমিঙ্গেজ।
এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবশেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজনের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকাও অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত ওই টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।
তবে ২০২৮ সালের আসরের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় বিষয়টি নিয়ে কনমেবলের চূড়ান্ত বিবৃতির অপেক্ষা রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত