শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
বিশিষ্ট শিক্ষানুরাগী ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিতা, মাদারীপুর-শরীয়তপুরের কৃতি সন্তান ও শরীয়তপুর মাহমুদপুর হাইস্কুলের প্রতিষ্ঠিতা সাবেক অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান মজনু হাওলাদার কর্তৃক প্রকাশিত "আমার জেল জীবন" বইয়ে মোড়ক উন্মোচিত হয়েছে। আজ দুপুরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে স্বনামধন্য মাহমুদপুর হাইস্কুল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ রিদওয়ানুর রহমান খোকন এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, নড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খানম, শরীয়তপুর জেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট রোকনুজ্জামান শিপন, বিশিষ্ট সাংবাদিক দৈনিক আলোকিত নিউজ ও দৈনিক বাংলা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর,দৈনিক ঘোষণা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা,মাহমুদপুর মডার্ণ হাইস্কুলের সিনয়র শিক্ষক মোঃ খবিরউদ্দিন, শ্রী ধনেশ্বর মল্লিক,লুৎফুন্নেছা লিপি,আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, গভনিং বডির সদস্য মোঃ আব্দুল মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহম্মেদ ঢালী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এসময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের হাতে "আমার জেল জীবন" বইয়টির কপি তুলে দেন এর লেখক, গবেষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান মজনু হাওলদার। তিনি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজনের জন্য তার হাতে গড়া এমপিও ভূক্ত উক্ত হাইস্কুলটির বর্তমান প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রিদওয়ানুর রহমান খোকন সহ অন্যান্য শিক্ষকমন্ডলী,গভর্ণিং বডির সভাপতি/ সাধারণ সম্পাদক, আমন্ত্রিত প্রধান অতিথি,বিশেষ অতিথি সহ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা,শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক অধ্যক্ষ, ৭৫ বয়োসর্ধ্বো প্রবীণ শিক্ষাবিদ, লেখক গবেষক ও সিনিয়র সিটিজেন মজনু হাওলাদার স্যার ঢাকার আগারগাঁও তালতলা, মাদারীপুর মালিগ্রাম ও শরীয়তপুর মাহমুদপুর মডার্ণ হাইস্কুল সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, সুশিক্ষিত ও সুনাগরিক মানুষ তৈরী করায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দর রব সাহেব যখন দেশের স্বাধীনতার পতাকা প্রথম উড়িয়েছিলেন তখন আমাদের শ্রদ্ধেয় স্যার মজিবুর রহমান মজনু হাওলাদার তার পাশে ছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি তিনি তার পাশে থেকেও বীরমুক্তিযোদ্ধার খেতাব পানিনি। তারা জানান, ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি গনতন্ত্র রক্ষার আন্দোলনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর রাজনীতির সাথে সম্পৃক্ত হলে তদানিন্তন সরকারের রোষানলে পরে ৪ বছরের কিছু বেশী সময় ফরিদপুর কারাগারে কারাবরণ করেন এবং জেলের বাস্তব জীবন, কষ্ট ও অনুভূতি থেকেই এতদসংক্রান্ত বইটি লেখার অনুপ্রেরণা পান। তার লেখা "আমার জেল জীবন" বইটি পড়ে আরও জানা যায় ২০১৮ ইং সালের আগষ্ট মাসে বইটির লেখার জন্য খসড়া ড্রাফট শুরু করেন কিন্তু তখন তিনি ব্রেন ষ্ট্রোকে আক্রান্তে অসুস্থ হয়ে পড়লে এর কার্যক্রম থেমে যায়। পরবর্তীতে সুস্থ্যতা লাভের পর তিনি এর পান্ডুলিপি লেখা চালিয়ে যান এসময় তার সহধর্মীণীর উইসাহ ও অর্থায়নে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বইটির লেখার সফল সমাপ্তি করেন। বর্তমানে দেশের এই প্রবীণ শিক্ষানুরাগী বার্ধক্যজনিত কারনে অনেক অসুস্থ্য থাকায় তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত