শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মাদারীপুর হটিকালচার সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনটির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈনিক (অবঃ) মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় ও প্রধান উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ একরামুল হক সরদার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ এস,এম লিয়াকত আলী। সশস্ত্র বাহিনী দিবসটিকে ঘিরে প্রধান অতিথি খন্দকার মাশুকুর রহমান সহ অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী। ৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধে লাল-সবুজের পতাকা অর্জনে তাদের ভূমিকা, আত্মত্যাগ দেশ ও জাতি চিরদিন স্মরণে রাখবে। শুধু তাই নয়- দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই কোনো স্বৈরাচারী মহল কর্তৃক হুমকির সম্মুখীন হয়েছে,দেশে যখনই কোনো দুর্গোগের মুহূর্ত তৈরী হয়েছে- তখনই তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। বক্তারা আরও বলেন,৭৫, '৯০ ও '২৪ এর ক্রাইসিস মুহূর্তেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগন ও গনতন্ত্রের পক্ষে ছিলো এবং আগামীতেও তারা এদেশের ১৮ কোটি মানুষের পাশে তথা এদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে থাকবেন। অনুষ্ঠান থেকে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত