বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (০৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে এ পদে দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত