শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে শহরের পুরানবাজারস্থ তাদের কার্যালয়ে। উক্ত সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাওলাদার কাওসার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে সততা ও নিষ্ঠার সাথে ভোক্তাদের ন্যায্য অধিকার , ন্যায্য দাম নির্ধারণ, অধিক মুনাফার মন-মানসিকতা পরিহার সহ সঠিক ও ন্যায়সঙ্গত দাম নির্ধারণ করে ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে ব্যবসা করার অনুরোধ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেছেন। শনিবার (৭ নভেম্বর) অত্র প্রতিবেদক-কে টেলিফোন সাক্ষাতকারে ব্যবসায়ী নেতা কাওসার হাওলাদার বলেন, 'দেশের অর্থনীতি ও উন্নয়নে অন্যান্য সেক্টরের মতো ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম, এদেশটা আমাদের সকলের- তাই সরকার, জনগন, রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি দেশের প্রতি, জনসাধারণের প্রতি, ক্রেতা-ভোক্তাদের প্রতি আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দেরও দায়বদ্ধতা রয়েছে'। শুক্রবারে অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী পরিষদের উক্ত মিটিং অন্যান্য নেতৃন্দের উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার্সের অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতা বাবুল দাস, লাভলু হাওলাদার, আহসান কাজল সহ অন্যান্য নেতৃবন্দ। এসময় সভাপতি কাওসার হাওলাদার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে মাদারীপুরবাসি, বর্তমান সরকার, মাদারীপুর প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ক্রেতা-বিক্রেতা-ভোক্তা সকলের সহযেগিতা কামনা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত