নেত্রকোনা প্রতিনিধিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু এবং সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মামুনুর রশিদ ও মো. সালাহ উদ্দীন সালাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং কেন্দুয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম।
এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান এবং জাতীয় জীবনে তাঁদের পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত