প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৩:৫০ পি.এম
লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ
অদ্য ৫ নভেম্বর ২০২৬ তারিখে লালমনিরহাট জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব জয়ন্ত কুমার সেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অনলাইন জুয়া প্রতিরোধ, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম, খুন, নারী ও শিশু নির্যাতন, সিঁধেল চুরিসহ গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত