আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দলটি অন্তত ৫১টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পেয়েছে ৩৯টি আসন। ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা।
প্রাপ্ত ফল অনুযায়ী, সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৯০টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা ৫১টি এবং রিপাবলিকানরা ৩৯টি আসনে জয় পেয়েছে। বাকি ১০টি আসনের ফল তখনো ঘোষণা করা হয়নি।
এই জয়ের ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটরা। নতুন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটি বিভিন্ন কমিটির নিয়ন্ত্রণ, প্রশাসনের কার্যক্রম তদারকি এবং তদন্তের ক্ষেত্রে বাড়তি ক্ষমতা পাবে।
উল্লেখ্য, নির্বাচনের আগে সিনেটে ৫৩টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে ছিল রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তত চারটি আসন বাড়ানো প্রয়োজন ছিল। এবারের নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করেছে দলটি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত