বাবলু মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৭টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর অধীনস্থ শমসেরনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নদী ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ৭টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত গরুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৬১ বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত