চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে দক্ষিণ আইচা মধ্যবাজার সড়কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ্।
সহকারী নির্বাচন কমিশনার প্রফেসর ইলিয়াসের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
সাইফুল ইসলাম ফারুক মাস্টার, সাধারণ সম্পাদক, দক্ষিণ আইচা থানা বিএনপি
আনোয়ার হোসেন (ছোট্ট মেম্বার), সহকারী নির্বাচন কমিশনার, দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি
ইমাম হোসেন গাজী, সভাপতি, চরমানিকা ইউনিয়ন বিএনপি
মহিউদ্দিন বাশার, সভাপতি, চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী
কাজী হুমায়ুন কবির, সভাপতি, দক্ষিণ আইচা প্রেসক্লাব
আবু তাহের বয়াতি, সাধারণ সম্পাদক, দক্ষিণ আইচা প্রেসক্লাব
বসির হাওলাদার, সহ-সভাপতি, দক্ষিণ আইচা থানা যুবদল
এছাড়াও উক্ত অনুষ্ঠানে দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অন্যান্য সহকারী নির্বাচন কমিশনারগণ, বাজারে ব্যবসায়ী সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন ও তফসিলের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের চূড়ান্ত সময়সূচি নিচে দেওয়া হলো:
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা: ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।
যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার: ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
প্রতীক বরাদ্দ: ১৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
নির্বাচনী প্রচারণা: ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর রাত ১২:০০ টা পর্যন্ত।
ভোট গ্রহণ: ২৮ নভেম্বর (সকাল ৮:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে)।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত