টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার মাত্র ১২ ঘণ্টার মাথায় অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড়ের গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছিলেন। রোববার বেলা ১২টার দিকে পুলিশের সোর্স আসামিকে শনাক্ত করে আটকের চেষ্টা করলে বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক রাখা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, "শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত