প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৬:১৯ এ.এম
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন
কক্সবাজার প্রতিনিধিঃ
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী,পিপিএম গতকাল ২৯ অক্টোবর দুপুরে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা, বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট থানা,তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম,ভৌত অবকাঠামো এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সকে পেশাদারিত্ব,শৃঙ্খলা,জবাবদিহিতা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং জোরদারের লক্ষ্যে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় তিনি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
পরিদর্শনকালে কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান পিপিএম সেবাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত