আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
চোর সন্দেহে রংপুর জেলার মিঠাপুকুর ও গঙ্গচড়া উপজেলায় ৩ জনকে পিটিয়ে হত্যার খবর পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে, গত ২৫ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে রানীপুকুর ইউনিয়ন্থ মাদারপুর খিয়ারপাড়া গ্রামে। সকালবেলা লোকজন স্থানীয় মিঠাপিকুর থানায় খবর দিলে থানা পুলিশ লাশ সনাক্ত করে ময়না তদন্তের জন্য রচিম হাসপাতালে লাশ পাটিয়ে দেন। মাদক বিক্রেতার বাড়িতে চোর সন্দেহে খালিদ নামের এক ছেলেকে গাছের সাথে বেঁধে আলমগীর, জাহাঙ্গীর আবু ও সিদ্দীক নামের ৪ ব্যক্তি পিটিয়ে হত্যা করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, সেন্ডেল পায়ে কেউ চুরি করতে আসে। ছেলিটি মাদক সেবন করে বলে শুনেছি। এর আগেও এখানে এসেছিল। কেউ অপরাধী সন্দেহভাজন হলেই তাকে হত্যা করতে হবে, এটা ঠিক নয়। অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। জানাগেছে,নিহত খালিদ এর বাবা একজন মসজিদের খতিব ও জোড়গাছ দাখিল মাদ্রাসার সুপার। তিনি সহজ সরল ও উত্তম চরিত্রের লোক বলে জানাগেছে। খালিদ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রফতার আইনের আওতায় আনা জরিরী বলে এলাকার অভিজ্ঞমহল মনে করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধেও কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবী জানান। ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি সি সার্কেল রাসেল রানা ওসি রুহুল আমিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার প্রস্ততি চলছে। অপর দিকে গঙ্গাচড়া উপজেলায় ৩ নং বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকায় অটোরিকসা চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করাহয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত