আন্তর্জাতিক ডেস্কঃ
জর্ডানের কারাক গভর্নরেটের একটি গ্রামে গির্জায় শেষকৃত্য চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।
কারাক গভর্নরেটের হামুদ নামের একটি গ্রামের গ্রিক অর্থোডক্স গির্জায় এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়েতাহ এ তথ্য জানান।
তিনি বলেন, হামলায় নিহত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বিদায়ের শোভাযাত্রা শুরু হওয়ার সময় তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর মুখোশ পরা কয়েকজন হামলাকারী গির্জায় ঢুকে কয়েক মিনিট ধরে গুলি চালায়।
জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-মামলাকা জানায়, একটি গাড়ি থেকে নেমে দুই সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরে হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়।
জানাজায় অংশ নেওয়া খালেদ বুরকান আল-মামলাকাকে বলেন, সেখানে কয়েক ডজন মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারীদের একজনের হাতে পিস্তল এবং অন্যজনের হাতে রাইফেল ছিল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত