বিশেষ প্রতিনিধিঃ
সৌদি আরবে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে হালনাগাদ কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সৌদি আরবের কারাগারে বন্দি প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। তাঁদের বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস সার্বিক খোঁজখবর রাখছে। পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদানও অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে আটক বা সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়া এবং সার্বিক কূটনৈতিক যোগাযোগ বজায় রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত