নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার আওতায় আইন শৃঙ্খলা ভালো রাখতে প্রতি মূহুর্তে মানুষের পাশে ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম। তিনি সততা, মেধা, বিচক্ষনতা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে শান্তিময়ী মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জ্বল করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা যায়, সর্বপ্রথম তিনি নান্দাইল মডেল থানাকে সাধারন মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেন। মাদক কারবারী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো নীতিসহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছেন। সাধারন মানুষ যেন কোন হয়রানির শিকার হতে না হয় তার জন্য তিনি ভুক্তভুগিদের কথা শুনে দ্রুত সমস্যার সমাধান দিয়ে থাকেন। নান্দাইল মডেল থানায় যোগদানের পর শান্তিকামী মানুষের মধ্যে শ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে। তার এই সততা, অক্লান্ত পরিশ্রমের ফলে মাদক নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলার ব্যপক উন্নতি হয়েছে। তাই মানুষের মুখে শোনা যায় তার প্রশংসার কথা।
ভুক্ত ভুগীরা জানান, প্রতিটি গ্রাম মহল্লা ও বস্তি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রন,জিডি ও মামলা করতে কোন অর্থ লাগে না। তিনি যেন একজন মানবতার ফেরিওয়ালা। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানায় যোগদান করে গত ০৯-০৪-২০২৬ ইং তারিখে। তাঁর যোগদানের পর মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা তার নেতৃত্বে গ্রেফতার হয়েছে বলে জানা যায়। তার আতঙ্কে এলাকায় অপরাধী ও সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানান অনেকেই।
আজহারুল ইসলাম বলেন,আমরা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সোনার বাংলাদেশ মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। তিনি আরও বলেন,পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে দিন রাত মানুষের সেবা নিশ্চিত করে চলেছে। নান্দাইল মডেল থানার এলাকা বাসীর পক্ষ থেকে হাজারও সালাম জানান এই সৎ অফিসার আজহারুল ইসলামকে।
বিভিন্ন সময়ে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যহতি এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম আগামীর পথ চলার শুভ কামনা জানিয়েছেন জনপ্রতিনিধিসহ সাধারন মানুষ ও মিডিয়া ব্যক্তিবর্গ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত