ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর শহরের পৌরসভার অন্তর্গত থানতলী গোলাবাড়ি হাওলাদার জুটমিল মাঠের পশ্চিম পাশে সরদার বাড়িতে যাতায়াতের পৌরসভার রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি মাঝখানে রেখে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১২ ই অক্টোবর) দুপুরে সেখসনকার স্থানীয়রা অভিযোগ করে বলেন,ঘর নির্মাণের কারণে ছোট এই রাস্তাটি সংকুচিত ও চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের খুঁটিতে কোনো সমস্যা দেখা দিলে কিংবা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ঢিলা হয়ে গেলে তা' মেরামত করতে বিদ্যুৎকর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে। খুঁটির পাশে মই লাগিয়ে কাজ করার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় বিদ্যুৎ মেরামতের কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে,বিদ্যুতের খুঁটিতে রাতে আলোর জন্য স্থাপিত বাতির ব্যবস্থাটিও গত দুই বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি রাতে পর্যাপ্ত আলোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার বাসিন্দারা।পৌরসভার রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি রেখে এভাবে ঘর নির্মাণের সুযোগ কীভাবে তৈরি হলো, জনসাধারণের চলাচলের পথ এবং বিদ্যুতের খুঁটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার এমন প্রশ্ন সেখানকার ভূক্তভোগীদের। এছাড়া, এহেন অবস্থায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা, বিদ্যুতের খুঁটির চারপাশে কাজের উপযোগী জায়গা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে অকেজো থাকা সড়কবাতি সচল করতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত