বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাজা শেষে সরকারের পক্ষ থেকে তাঁকে শেষ বিদায় ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং উপস্থিত সর্বস্তরের মানুষ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন (ওসি)। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত