বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন ধারার মাসিক পত্রিকা ‘পুবের আলো’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সরাইলে পুবের আলো কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন। তিনি পত্রিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সাংবাদিক মো. বাদল মিয়া, নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. মাসুদ মিয়া, বার্তা সম্পাদক সাংবাদিক আতিকুল ইসলাম ইফরান, সাহিত্য সম্পাদক কবি জিল্লুর রহমান এবং ইসলামী বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা জাবেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, পুবের আলো মিডিয়ার স্বপ্নদ্রষ্টা সিইও ও বাংলা টিভির রিপোর্টার সাংবাদিক আরিফুল ইসলাম সুমন,
পুবের আলো'র নির্বাহী পরিচালক অধ্যাপক আব্দুল হানিফ, সাংবাদিক রায়হান চৌধুরী দেশের টিভি 'র সরাইল উপজেলা প্রতিনিধিসহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে পত্রিকার সার্বিক সাফল্য, সংশ্লিষ্টদের কল্যাণ এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘পুবের আলো’-এর পথচলা শুরু হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত