ময়মনসিংহের নান্দাইলে বীর প্রতীক আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিকের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কপালহর এলাকায় আয়োজিত এ কার্যক্রম দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। আব্দুল আউয়াল আকন্দের সভাপতিত্বে এবং মুফতি রেজাউল করিম কাসেমীর পরিচালনায় কার্যক্রমে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার ১২ সদস্যের চিকিৎসক দল অংশ নেয়।
দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে ৬৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে ৫১২ জনকে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। এছাড়া ৮১ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় এবং ৭৫ জন ছানি অপারেশনের জন্য ভর্তি হন। পাশাপাশি অন্যান্য অপারেশনের জন্য ১৫ জনকে বাছাই করা হয়, যার মধ্যে ৫ জন ভর্তি হন।
চিকিৎসাসেবায় উপস্থিত ছিলেন ডা. রিশাদ রেজা, ডা. হাসিবুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার মোতাছিম বিল্লাহসহ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক দল।
প্রোপেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে ৭১ জন স্বেচ্ছাসেবক সহযোগিতা করেন। তাদের মধ্যে ২০ জন স্থানীয়, ৩০ জন উলামা ফাউন্ডেশন নান্দাইলের সদস্য, ১৫ জন মাদ্রাসাছাত্র এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ জন গার্লস গাইড ছিলেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সভাপতি আব্দুল আউয়াল আকন্দ চিকিৎসক দল, সহযোগী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত