ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রেহানা উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. মাজহারুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল হক বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন। জীবনে প্রতিষ্ঠিত হতে পড়াশোনার কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রম ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে তুলতে কলেজে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষার উপযুক্ত পরিবেশ রয়েছে। এর সুফল পেতে শিক্ষার্থীদের মনোযোগী ও পরিশ্রমী হতে হবে।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু কাওছার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এলাই মিঞা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ চন্দ্র দাস, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক মো. কাওছার আলম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কোহিনুর বেগম, প্রভাষক মুহাম্মদ শাহ আলমসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহসান উদ্দিন খান শিপন শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত