গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম। রংপুরের মিঠাপুকুর উপজেলার রূপসী গ্রামের রোগীরা অনলাইনে যেকোন রেজিস্ট্রার্ড চিকিৎসক দেখাতে পারবেন নিমিষেই মাত্র ৫০ টাকায়। আরিজ ফাউন্ডেশন সহযোগীতায় ও গ্রামীন হেল্থটেক (সুখী গ্রাম) সুখী অ্যাপস এর মাধ্যমে ঘরে বসেই পাবেন ডিজিটাল স্বাস্থ্যসেবা৷সেবাগুলি হল- ইনস্ট্যান্ট এম বি বি এস ডাক্তার, স্পেশালিষ্ট ডাক্তার, হোম ল্যাব, সার্জারি রেফারেল ও মেডিকেল টুরিজম, ও ব্লাড এন্ড এম্বুলেন্স সার্ভিস। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার বিকালে সুখী গ্রাম রূপসী সৌলমারী গ্রামে ৫০ জন পুরুষ ৫০ মহিলা মোট ১০০ জনকে নিয়ে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওঠান বৈঠকে বক্তব্য রাখেন, আরিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এস এম সাকলায়েন রাসেল, গ্রামীন হেল্থটেক রংপুর বিভাগীয় ম্যানেজার আতিকুর রহমান, আরিজ স্কুলের পরিচালক আতিয়ার রহমান, প্রধান শিক্ষক সোয়াইব আখতার ও লিং ওয়ার্কার হাসানাত বেগম হেনা, মাহফুজা আকতার মলি প্রমুখ।

উপরোক্ত সেবাসমুহ পেতে আরিজ স্কুলে আসার আহবান জানান বক্তাগণ। আরিজ স্কুলে আসলেই পাবেন ৬ টা টেস্ট (ইসিজি,ব্লাড গুকোজ/ডায়াবেটিস টেস্ট, ব্লাড অক্সিজেন,ব্লাড প্রেসার এবং শরীরের তাপমাত্রা মাপা সহ ডাক্তার দেখাতে পারবেন মাত্র ৫০ টাকায়।প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ২-৫ টা পর্যন্ত সুখীগ্রাম(আরিজ স্কুলে) চলে আসলেই পাবেন এই স্বাস্থ্যসেবা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত