টাঙ্গাইলের সখীপুর উপজেলার ২ নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো.ফারুক হোসেনের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা৪ ঘটিকায় ডাবাইল বাজার এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা.আব্দুর রশিদ শিকদার। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ আওয়াল মাহমুদ,সখীপুর থানা বিএনপির সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো.আব্দুল হালিম শিকদার,আব্দুল্লাহ সিকদার,মো.শাহিন সরকার, পরেশ সরকার,মর্তুজা আলী,মুস্তফা মিয়া,বাদশা মিয়া,বীর মুক্তিযোদ্ধা তোলা মিয়া,হাসেম মিলিটারি ও আলহাজ্ব শামসুল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় দৈনিক আলোকিত নিউজের ক্রাইম রিপোর্টার মো.শফিকুল ইসলাম সাগর (শফি মিডিয়া) বক্তব্য দেন।
বক্তারা বলেন,ডাবাইল বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় স্থানীয়দের মধ্যে একজন যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ রয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী,মো. ফারুক হোসেন বহেড়াতৈল ইউনিয়ন বিএনপির চারবারের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজনৈতিকভাবে বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছেন। স্থানীয়দের একাংশ তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সভায় বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ, কৃষক,শ্রমিক,ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেন তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিকভাবে নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, “আমি আপনাদের লোক। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে কোনো পয়সা খাব না। শেষ বয়সে আপনাদের ভালোবাসা ও সম্মান নিয়ে বাঁচতে চাই।
তিনি আরও বলেন, ডাবাইল বাজারে তাঁর টিনের দোকান রয়েছে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর ব্যবসায়িক ও সামাজিক সম্পর্ক রয়েছে। তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব ডা. আব্দুর রশিদ শিকদার মো. ফারুক হোসেনের পাশে থাকার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। পরে তিনি উপস্থিত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত