আব্দুর রব মনসুর,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের চর পানাগাড়ী গ্রামে সাপের কামড়ে মো. ফরজ আলী (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ধানের ক্ষেতের পথ দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ফরজ আলী চর পানাগাড়ী গ্রামের মৃত তসর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরজ আলী ধানের ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, কামড় দেওয়া সাপটি বিষধর কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত