ক্রাইম রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জে কে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সখীপুর কচুয়া রোডের শফির উদ্দিন প্লাজার নিচতলায় এ রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সখীপুরের কৃতী সন্তান বেলাল খান। এছাড়াও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোভিদ হাসান, সখীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাসান আজাদ, উপজেলা মহিলা দলের নেত্রী ফারজানা মুন্নি, শফির উদ্দিন প্লাজার মার্কেট মালিক সালাউদ্দিন, জে কে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম ও রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধন উপলক্ষে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, সখীপুরে সবার পরিবারের সদস্যদের নিয়ে আসার মতো সুন্দর ও নান্দনিক একটি রেস্টুরেন্ট হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপযোগী খাবারের ব্যবস্থা থাকায় জে কে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সখীপুরবাসীর কাছে ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রেস্টুরেন্টটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় দৈনিক আলোকিত নিউজের ক্রাইম রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সাগর রেস্টুরেন্টের মালিকদের কাছে এখানে কী কী সুবিধা রয়েছে জানতে চাইলে তারা জানান, এখানে আরাবিয়ান খাবার,খাপসা,নানরুটি, কিচেন, মোরগ পোলাও, মাছ-মাংসসহ বিভিন্ন ধরনের বাংলা খাবার পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হবে। এছাড়া প্রতিদিন সকালে সবজি,ডাল,ডিম ভুনা,খিচুড়ি, ডিমসহ বিভিন্ন ধরনের নাস্তার ব্যবস্থা রয়েছে। সাশ্রয়ী মূল্যে খাবারের পাশাপাশি শুধুমাত্র সখীপুর পৌরসভা এলাকায় ফ্রি হোম ডেলিভারি সুবিধা থাকবে বলেও জানান মালিকরা। উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী ২০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি মিষ্টিসহ বিভিন্ন খাবারের আইটেমও পাওয়া যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেস্টুরেন্টের মালিক জাহাঙ্গীর আলম ও রেজাউল করিম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জে কে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত