নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ০৬ সেপ্টেম্বর -২০২৬ খ্রি, তারিখ রবিবার সকাল ১০ টায় জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমীন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ খায়রুল বাশার, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, জেডএ ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা
হাডুডু,ফুটবল,দাবা সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত