আলোকিত নিউজ ডেক্স:
জেলহাজতে থাকা ৩ ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল এর রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে অবৈধভাবে ৫টি ইউক্যালিপ্টাস গাছ কর্তন করে ব্যবসায়ীর কাছে বিক্রয় করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউপি চত্তরে। এলাকাবাসী জানান ৫টি গাছ ৭১ হাজার টাকা বিক্রয় করেন। গোপনে ইউপি চেয়ারম্যান ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে এলাকাবাসী মিঠাপুকুর ইউএনও বরাবর আইনি ব্যবস্থা নেয়ার জন্য গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদন করেও কোন তদন্ত হয়নি। ইউএনও'র পরামর্শক্রমে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান পরিষদের সোনালী ব্যাংক হিসাবে ৭০ হাজার টাকা জমা করেছেন। ফরেস্ট অফিস এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ফ্যাসিষ্ট সরকারের এমপি ও এমপি পুত্রকে কাজে লাগিয়ে উক্ত ইউনিয়নে প্রকল্প কাগজে কলমে করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য নুর ইসলামসহ কয়েকজন ইউপি সদস্য মানব বন্ধনসহ আদালতে মামলা দায়ের করার প্রস্ততি নিচ্ছেন। বিষয়টি প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত