স্টাফ রিপোর্টারঃ
মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নের একমাত্র ইজারাভুক্ত ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রানেজ ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় হাটের প্রধান সড়কগুলোতে জমে থাকা কাদাপানি ও খানাখন্দের কারণে ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের যাতায়াতে সৃষ্টি হওয়া ভোগান্তির চিত্র গুরুত্বের সাথে লক্ষ্য করেন তিনি।
হাট ঘুরে দেখে ইউএনও বলেন"হাটের জলাবদ্ধতা নিরসন এবং চলাচলের রাস্তাঘাটের সুব্যবস্থা করার মাধ্যমে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, ইউপি সচিব কাঞ্চন বিশ্বাস, বাজার পরিচালনা কমিটির সভাপতি আলশাদ পাইলট, সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম ও মোঃ সজিব বিশ্বাস। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত