মিঠাপুকুর প্রতিনিধিঃ
ইউএনও এবং ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে ৫টি গাছ কর্তন করে ব্যবসায়ীর কাছে বিক্রয় করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউপি চত্তরে। এলাকাবাসী জানান,৫টি গাছ ৭১ হাজার টাকা বিক্রয় করেন। গোপনে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। অথচ গাছের আনুমানিক মুল্য হবে ১লক্ষ ৫০ হাজার টাকা। ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ফ্যাসিষ্ট সরকারের এমপি ও এমপি পুত্রকে কাজে লাগিয়ে উক্ত ইউনিয়নে প্রকল্প কাগজে কলমে করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উক্ত পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য নুর ইসলামসহ কয়েকজন ইউপি সদস্য মানব বন্ধনসহ আদালতে মামলা দায়ের করার প্রস্ততি নিচ্ছেন। বিষয়টি প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত