গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২নং গোহালা ইউনিয়নের পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আল-আমিন বিশ্বাস (এমবিএ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব আবু তাহের মিনা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম মিনা।
অনুষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত