দিনাজপুর প্রতিনিধি:
জেলা পুলিশের মুল্যায়নে গতকাল বুধবার দিনাজপুরের বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দীপু কুমার রায় জুলাই মাসে সর্বোচ্চ ৪৭টি ওয়ারেন্ট তামিল করে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার (ওয়ারেন্ট) নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর কাছ থেকে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
দীপু কুমার রায় বলেন, এ অর্জনের পেছনে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও এসআই মো. জাহাঙ্গীর বাদশা রনির দিক নির্দেশনা ও সক্রিয় সহযোগিতা রয়েছে।
অপর দিকে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস সহ বীরগঞ্জের বেশ কয়েক জন সচেতন ব্যক্তি মন্তব্য করে বলেন, দিনাজপুর জেলার ১৩ থানার মধ্যে মাদক বিরোধী অভিযানের মুল্যায়ন করা হলে সম্ভবত বীরগঞ্জ থানাই প্রথম পুরস্কার পাবে।
কেননা ইতিপুর্বে অনেক অভিযান দেখা গেছে তবে এত বেশী মাদক খোর ও ব্যবসায়ী গ্রেফতারসহ সাজা হয় নি।
চলমান অভিযানে রেকর্ড পরিমান মাদক সংশ্লিষ্টরা কারাগারে আটক থাকা স্বত্ত্বেও থানা পুলিশ প্রতিনিয়ত মাদকাশক্তদের গ্রেফতার করে আদালত ও কারাগারে প্রেরন অব্যহত রেখেছে।
এ ব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন এমন সাফল্যের পিছনে সম্মানিত এলাকারবাসী ও জনপ্রতিনিধি গনের যথেষ্ট সহযোগিতা রয়েছে।
সর্বোপরি সমগ্র দিনাজপুর জেলায় আমরা জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-মহোদয়ের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে এ সাফল্যের দাবীদার হতে পেরেছি।
তিনি মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সকলের সহযোগিতা কামনা করেছেন।