গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৭ নং ভাবরাশুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নলডাংগা গ্রামের আওয়ামী লীগ নেতা দীলিপ বিশ্বাস দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। দীলিপ বিশ্বাস নলডাংগা গ্রামের বাসিন্দা এবং তিনি জুড়ান বিশ্বাসের পুত্র। তিনি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ সম্মেলনে দীলিপ বিশ্বাস বলেন, "আমি আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি দলের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকব। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।