1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
pinco istifadəçilərinin davranış qanunauyğunluqları জমি বিরোধে অভিযোগের পর ফের হামলার অভিযোগ,আহত মা-ছেলে হাসপাতালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সন্মেলন দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সিভিল সার্জনকে গুণীজন সম্মাননা পত্র প্রদান শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ নিহত-১ বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে অভিযান ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার,বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৪৮ নং ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়সংলগ্ন ঝুঁকিপূর্ণ মহাসড়কের উভয় পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা দড়ি ধরে অবস্থান নেন এবং ড্রাম বাজিয়ে যানবাহন চালকদের সতর্ক করেন। পরে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার করানো হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, দীপা রানী রায়, আফরোজা আক্তার রক্সি, ঈসাশা রানী রায়সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম বলেন, অতীতে এ মহাসড়ক পারাপারের সময় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক নাজমা আক্তার এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করে এটি নিয়মিত চালু রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট