গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের রাঘদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শেখ(সপার) দলিয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নিজবাড়ীতে দলীয় পদপদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার রাঘদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নূর মোহাম্মদ শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "আমি নূর মোহাম্মদ শেখ, পিতাঃ মৃত হাজী মোঃ মোতালেব শেখ, গ্রামঃ তপার কান্দী, মুকসুদপুর, গোপালগঞ্জ, মুকসুদপুর উপজেলা রাঘদী ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব রত ছিলাম, আজ ২৪ জুলাই সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করিলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবেনা। আমি দৃঢ় ভাবে প্রতিজ্ঞা জানাইতেছি যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে রাজনৈতিক কোন দলের চাপে না পড়ে, আমি আওয়ামী লীগ দল থেকে আজীবনের জন্য পদত্যাগ করিলাম।"
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড