শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উদযাপিত হলো বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা-২০২৬ ও বর্ণাঢ্য রেলী। "বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ জুলাই) সকালে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া (এমপি)। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব তুলে ধরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উপর বক্তারা আলোকপাত করে সবাইকে বেশী-বেশী গাছের চারা রোপণের আহবান জানান। এসময় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী মিয়া বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপনের যে কর্মসূচী ঘোষণা করেছেন আমরা তার বাস্তবায়নে প্রশাসন সহ সর্বস্তরের মানুষদের সচেতন ও সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচী জোরদার করেছি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই কর্মসূচীকে সামাজিক আন্দোলন হিসাবে ঘরে-ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে কেননা পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচবে না, দেশ বাঁচবে না"। তিনি বৃক্ষরোপণ কর্মসূচীকে আরও জোরদারে সবাইকে সচেতন হবার আহবান জানান। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর রহিমা খাতুন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ সহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। পরে এক বর্ণাঢ্য রেলী সরকারী সমন্বিত ১০ তলা ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড