নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ,মঙ্গলবার সকাল ১১ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন।
সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার জুন/২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ডিআইজি মহোদয় অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ইউনিট প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধের দ্রুত উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার এবং মাদারীপুর ও গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টগণ।
সভার সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতির আরও উন্নয়ন, জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদান, প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সমন্বিত অভিযানের কার্যকারিতা বৃদ্ধি করে একটি নিরাপদ ও জনবান্ধব আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড