শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ডাক্তারের স্যাম্পল ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখা এবং ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত রেফ্রিজারেটরে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অভিযোগ দায়ের ও তদারকিতে সহায়তা করেন বগুড়া ঔষধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড