ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
"দেশ গড়তে জুলাই পথযাত্রা" কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার আজাদ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে| আজ শুক্রবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত এই পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জুলাই পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আক্তার হোসেন, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জনগণ আপনাদের ভোট দিয়েছে ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা রেখে| আপনারা এই প্রতীকের সাথে এবং জনগণের এই বিশ্বাসের সাথে বেইমানি করবেন না।
সমাবেশের বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান সরকারকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড