শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর কালিকিনি উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ই জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসাবে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি'র সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বোপারী, বিএনপি নেতা মোঃ মাহাবুব মুনসী সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুবিধাভোগী কৃষকবৃন্দ ও গণমাধ্যম কর্মী। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদ্রসাটির প্রিন্সপাল সহ গভর্নিং বডির অন্যান্য সসদ্য ও কালকিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে, বাংলাদেশের অর্থনীতি সচল হয়। তিনি আরও বলেন, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার মাত্র এক মাসের মাথায় দেশের চালিকাশক্তি কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আমরা তা পৌঁছে দেয়ার লক্ষ্যে ও প্রকৃত কৃষকদের তথ্যের জন্য এই কর্মসূচীর উদ্বোধন করছি। এসময় তিনি এর সুবিধাদি নিয়ে বিশদ আলোচনা করে আরও বলেন, এর সুবিধা আপনারা ভোগ করবেন এবং এর মাধ্যমে বিএনপি ও আমাদের সরকার নির্বাচনী ওয়াদা পূরণ করছে, পর্যায়ক্রমে দেশের সকল কৃষক এই কার্ড পাবেন। তিনি উপস্থিত কৃষকদের সরকারী আরো অন্যান্য সুবিধাদি পর্যায়ক্রমে পৌঁছানোর আশ্বাস দিয়ে কৃষককার্ডের যা'তে অপব্যবহার না হয়, প্রকৃত কৃষকরা যা'তে এই কার্ড পায়- সেদিকে সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড