শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষ্যে দোয়া, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর ঐতিহাসিক শকুনি লেকপাড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের এই আত্মত্যাগের ফলেই দেশ আজ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এছাড়া, আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আন্দোলনে অংশ নেয়া বীর জুলাই যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে '৭১ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড