ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারে জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ জাকির হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন নবীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আক্কাছ আলী, তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূইয়া। অভিযানে সার্বিক নিরাপত্তা সহায়তায় ছিলেন এএসআই (নিরস্র) আতিকুল ইসলাম এর নেতৃত্বে নবীনগর থানা পুলিশের একটি টিম।
অভিযানে বাইশমৌজা বাজার থেকে ক্রয়-বিক্রয়কালীন সময়ে বিক্রয় নিষিদ্ধ আনুমানিক আড়াই লক্ষ টাকার কারেন্ট জাল এবং দুই লক্ষ টাকার রিং জাল বা চায়না দুয়ারী জাল জব্দ করে নদী তীরবর্তী নিরাপদ স্থানে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড